1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন: ১ লাখ টাকা জরিমানাসহ সিলগালা

মাহিদুল ইসলাম ফরহাদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৬৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওলি মোড় এলাকায় অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা ও এসিড উৎপাদনের অপরাধে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশ দূষণকারী ওই কারখানাটি সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র জনবসতিপূর্ণ এলাকায় পুরোনো ব্যাটারি পুড়িয়ে বিষাক্ত ধোঁয়ার মাধ্যমে সীসা ও এসিড তৈরি করে আসছিল। এতে আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ে।

গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশের জন্য ক্ষতিকরভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

অনুমোদনহীন ও পরিবেশ বিধ্বংসী কার্যক্রম পরিচালনার দায়ে আবুল কাশেম নামের একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে সদর মডেল থানা পুলিশ, ভূমি সহকারী কর্মকর্তা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা সহযোগিতা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর