কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. নজরুল ইসলাম (৪০)। তিনি চান্দিনা উপজেলার বেলাশ্বর মোল্লা বাড়ি এলাকার বাসিন্দা। তাকে জিআর ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
এছাড়া জাবেদ হোসেন (২৬) নামে আরও একজনকে সিআর ওয়ারেন্ট ও চুরি মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার ফতেহপুর (বড় বাড়ি) এলাকার বাসিন্দা।
অপরদিকে মো. সাইফুল ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। তার বাড়ি দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও এলাকায় হলেও বর্তমানে তিনি চান্দিনার মহিচাইল এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।