1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ অভিযান: ১ মাসে গ্রেফতার ১২৫ ছিনতাইকারী

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৮৫ বার পঠিত

আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কুমিল্লা জেলা পুলিশ। ঈদকে কেন্দ্র করে কেনাকাটা, ঘরমুখো মানুষের যাত্রা, মহাসড়কে পশুবাহী যানবাহনের চলাচল এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের পক্ষ থেকে গড়ে তোলা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়।

জেলা পুলিশের তথ্যমতে, আনিসুজ্জামান এর নেতৃত্বে গত এক মাসে জেলা জুড়ে পরিচালিত সাঁড়াশি অভিযানে মোট ১২৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একাই ৪৬ জনকে গ্রেফতার করে। এছাড়া কোতোয়ালি থানা ৩৮ জন, সদর দক্ষিণ থানা ২০ জন, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ১৭ জন এবং বুড়িচং থানা ৪ জন ছিনতাইকারীকে আটক করেছে।

অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে ডিবি পুলিশের পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, চোর চক্রের সদস্য এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

কুমিল্লা জেলার দীর্ঘ সীমান্ত এলাকা, গুরুত্বপূর্ণ মহাসড়ক ও নদীপথকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক পাচারের মতো অপরাধ সংঘটিত হয়ে আসছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের পক্ষ থেকে আধুনিক ও কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে ঈদকে সামনে রেখে সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানও জোরদার করেছে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ইস্কাফ, ফেয়ারডিল, বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ঈদ উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে যাত্রী ও পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল বজায় রাখা এবং অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ ও অপরাধমুক্ত কুমিল্লা গঠনে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর