1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

কুমিল্লার বুড়িচংয়ে জাহানারা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে নৃশংসভাবে হামলার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বিকেলে উপজেলার শংকুচাইল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাহানারা বেগম উপজেলার ১নং রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া (পূর্বপাড়া) এলাকার বাসিন্দা।

মানববন্ধনে স্থানীয়রা বলেন, গত ৪ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় জাহানারা বেগমের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয়রা জানান।

বক্তারা বলেন, একজন বৃদ্ধ নারীকে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জাহানারা বেগম ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।

ভুক্তভোগীর ছেলে রমজান হোসেন দাবি করেন, মাদকের বিরোধিতা করার জের ধরেই তার মায়ের ওপর হামলা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি স্থানীয় প্রভাবশালীদের প্রভাব বিস্তারের অভিযোগ তুলে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে, ৫ অক্টোবর ভুক্তভোগীর ছেলে রমজান হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় মামলা করেন। মামলায় একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মিজানুর রহমান (৬০)-এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়।

এ বিষয়ে বুড়িচং থানা পুলিশ জানায়, ঘটনার পর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মামলার মূল অভিযুক্তকে আটক করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর