1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আত্রাই প্রতিনিধি, নওগাঁ
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯২ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “সঠিকভাবে কোরবানির পশু জবাই, চামড়া ছাড়ানো ও লবণ দিয়ে সংরক্ষণ” বিষয়ক এক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। “জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করবো আমরা” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক।

এসময় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ। তিনি কোরবানির পশু জবাইয়ের সঠিক নিয়ম, চামড়া ছাড়ানোর পদ্ধতি এবং কোরবানির পর দ্রুত ও বৈজ্ঞানিক উপায়ে লবণ ব্যবহার করে চামড়া সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বলেন, অসচেতনতা ও সঠিক নিয়ম না জানার কারণে প্রতিবছর ঈদুল আজহায় বিপুল পরিমাণ কোরবানির চামড়া নষ্ট হয়, যা দেশের অর্থনীতির জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মাঠ পর্যায়ে কসাই ও সাধারণ মানুষকে প্রশিক্ষণের আওতায় আনা গেলে চামড়ার অপচয় অনেকাংশে কমানো সম্ভব।

কর্মশালায় স্থানীয় ইমাম, ওলামা-মাশায়েখ, দায়িত্বপ্রাপ্ত কসাই, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও নির্দেশিকা বিতরণ করা হয়, যাতে তারা নিজ নিজ এলাকায় গিয়ে সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করতে পারেন।

শেষে জাতীয় সম্পদ হিসেবে চামড়া রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর