1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৫২ বার পঠিত

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ মে) বিকেলে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কমকর্তা তৌহিদুল আনোয়ার।

পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জের নির্দেশে থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে রেইসকোর্স এলাকা থেকে সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো— কুমিল্লার কোতয়ালি মডেল থানাধীন সংরাইশ এলাকার আলী আহম্মদ ও রোজিনা বেগম দম্পত্তির ছেলে সাইফুল ইসলাম আপন (১৫), নগরীর রেইসকোর্স এলাকার জাহাঙ্গীর আলম ও রেহেনা বেগম দম্পত্তির ছেলে সুমন আলম (১৭) ও একই এলাকার সাগর ও রুমি বেগম দম্পত্তির ছেলে রবিউল (১৬)।

পুলিশ আরও জানায়, আটককৃতরা কুমিল্লা কোতয়ালী মডেল থানার মামলা নং-২০, তারিখ ৭ এপ্রিল ২০২৬, ধারা ১৫(৩)/২৫ডি, স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪-এর একটি মামলার তদন্তে আইনের সাথে সংঘাতে জড়িত কিশোর গ্যাং সদস্য হিসেবে শনাক্ত হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর