1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ডিবি পুলিশের জ্যাকেট-হ্যান্ডকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পঠিত

কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানাধীন বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাফ, ইয়াবা, বিয়ার, বিদেশি মদ ও স্কাফসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার হন মোঃ সিয়াম (২৩)। তিনি কুমিল্লার কোতয়ালী থানাধীন রাঙ্গুরী গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত সিয়ামের হেফাজত থেকে ডিবি পুলিশের ২টি জ্যাকেট, ১টি হ্যান্ডকাফ, ৭ হাজার ৯০০ পিস ইয়াবা, ২ বোতল বিয়ার, ৫ বোতল বিদেশি মদ এবং ৩ বোতল স্কাফ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, সিয়াম দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, বিয়ার, বিদেশি মদ ও স্কাফ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন।

এছাড়া, তিনি ডিবি পুলিশের জ্যাকেট ও হ্যান্ডকাফ ব্যবহার করে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কুমিল্লার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি মাদক কেনাবেচা করতেন বলেও র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।

র‌্যাব-১১ জানিয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর