1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় কোতয়ালী থানার মাদকবিরোধী অভিযান: বিদেশি মদসহ আটক ১

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পঠিত

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় সুমন সাহা (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন ৬নং জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া কৃষ্ণপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

অভিযানে মৃত আবদুল মতিন মাস্টারের ‘বাইতুত তাকওয়া’ নামের ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া সুমন সাহা (৪৬)-কে গ্রেফতার করা হয়। তিনি মৃত শিবু রঞ্জন সাহা ও মৃত মিনতী রানী সাহার ছেলে। তার স্থায়ী ঠিকানা তেলিকোনা (সাহাপাড়া), ওয়ার্ড নং-১৭, কুসিক। বর্তমানে তিনি বারপাড়া কৃষ্ণপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, আটক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় তার বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার শয়নকক্ষ থেকে মোট ৫৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে—
২৫ বোতল ROYAL GREEN WHISKY (৭৫০ এমএল), ১১ বোতল ROYAL STAG WHISKY (৭৫০ এমএল) এবং ১৮ বোতল ROYAL STAG WHISKY (৩৭৫ এমএল)।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুমন সাহা স্বীকার করেন, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে এসব বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটক আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর