1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

লঞ্চের কেবিনে কলেজছাত্রী ধর্ষণ: গ্রেপ্তার ২

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পঠিত

নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী লঞ্চের কেবিনে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৮ মার্চ দুপুরে হাতিয়ার তমুরদ্দিন লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফারহান-০৪ লঞ্চের ৩২৮ নম্বর কেবিনে ওই কলেজছাত্রীকে তুলে দেন তার বাবা। লঞ্চ ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর একই লঞ্চে থাকা দুই ব্যক্তি কেবিনের দরজায় নক করে নিজেদের মেয়েটির বাবার পরিচিত বলে দাবি করেন। পরে মোটরসাইকেল কেনার কিছু টাকা নিরাপদে রাখার কথা বলে তারা কেবিনে প্রবেশের অনুরোধ করলে সরল বিশ্বাসে ছাত্রীটি তাদের ভেতরে ঢুকতে দেন।

কেবিনে প্রবেশের পর কথাবার্তার একপর্যায়ে একজন তাকে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় অভিযুক্তরা তাকে জোরপূর্বক নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এ সময় একজন তার মোবাইল ফোন কেড়ে নিয়ে বাইরে চলে যায় এবং অন্যজন কেবিনের দরজা বন্ধ করে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরে সন্ধ্যার দিকে দুই অভিযুক্ত আবার কেবিনে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন করে তাকে পুনরায় ধর্ষণ করে। এতে আতঙ্কিত ও অসহায় হয়ে পড়েন ওই শিক্ষার্থী।

ঘটনার পর বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে মঙ্গলবার (১০ মার্চ) সকালে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বড়দেইল গ্রামের মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) এবং জোটখালী গ্রামের মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতে সোপর্দ করা হবে।

এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর