1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

গাড়িতে তেল নিয়ে পালানোর সময় পেট্রোল পাম্প কর্মীকে হত্যা, অভিযুক্ত যুবদল নেতা গ্রেপ্তার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১০৩ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে মূল্য পরিশোধ না করে পালানোর চেষ্টাকালে একটি প্রাইভেটকারের চাপায় রিপন সাহা (২৮) নামের এক মিটারম্যান নিহত হয়েছেন। এ ঘটনায় রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের পাশে গোয়ালন্দ মোড় এলাকায় অবস্থিত মেসার্স করিম ফিলিং স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই ফিলিং স্টেশনে মিটারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে আবুল হাসেম সুজনের মালিকানাধীন একটি প্রাইভেটকার (নম্বর: ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৭৪) ফিলিং স্টেশন থেকে তেল নেয়। এরপর তেলের মূল্য পরিশোধ না করেই গাড়ি নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় টাকা আদায়ের জন্য মিটারম্যান রিপন সাহা গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিলে চালক গাড়িটি তার ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।

ঘটনার একটি ৬ মিনিট ৪ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, তেল নেওয়ার পর আবুল হাসেম সুজন একটি কাগজে কিছু লিখে মিটারম্যানকে দেখান। এরপর তিনি গাড়িতে ওঠেন। গাড়ি চালানো শুরু করলে রিপন গাড়ির সঙ্গে দৌড়ে গিয়ে থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি গাড়ির নিচে চাপা পড়েন।

আবুল হাসেম সুজন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড়মুরারীপুর গ্রামের মৃত আলী মণ্ডলের ছেলে। তিনি জেলা যুবদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। ২০১৯ সালের ২৮ জানুয়ারি তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, ভোররাতে প্রাইভেটকারের চাপায় পেট্রোল পাম্পের এক মিটারম্যান নিহত হয়েছেন। এ ঘটনায় আবুল হাসেম সুজনকে আটক করে থানায় আনা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর