1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দি হাইওয়েতে ৪ জনের মৃত্যু: রাজধানী থেকে ঘাতক বাসের মালিক গ্রেপ্তার

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১২২ বার পঠিত

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যুর ঘটনায় ঘাতক সিডিএম বাসের মালিক ইউসুফ মাঝিকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি দাউদকান্দি হাইওয়ে থানাধীন বানিয়াপাড়া এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি সিডিএম বাস (ঢাকা মেট্রো-ব-১১-১৮৫৮) নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের ওপর উল্টে যায়। এ সময় বাসের নিচে একটি মোটরসাইকেল চাপা পড়লে তাতে আগুন ধরে যায়।

দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা পিতা-পুত্র এবং বাসের যাত্রী এক নারী ও এক শিশুসহ মোট চারজন ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯৮/১০৫ ধারায় একটি মামলা (মামলা নং-০৬, তারিখ: ০৯/০১/২০২৬) দায়ের করা হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটির ফিটনেসের মেয়াদ উত্তীর্ণ ছিল। পাশাপাশি বাসটি একজন অদক্ষ চালকের মাধ্যমে পরিচালিত হচ্ছিল।

এরই ধারাবাহিকতায় দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে বাসের মালিক ইউসুফ মাঝিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইউসুফ মাঝি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত কালু মাঝির পুত্র।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, “ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকের কারণে মূল্যবান প্রাণ ঝরে যাওয়া কোনোভাবেই কাম্য নয়। ঘটনার পরপরই দোষীদের আইনের আওতায় আনতে আমরা কাজ শুরু করি। ইতোমধ্যে প্রধান অভিযুক্ত বাসের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর