1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

শাহ আমানত বিমানবন্দর থেকে এ.কে ৪৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

চট্টগ্রামের রাউজান থানার পুলিশের অভিযানে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আব্বাস উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তিনি এ.কে ৪৭ অস্ত্র উদ্ধার মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন।

গ্রেফতারকৃত আব্বাস উদ্দিন রাউজান উপজেলার পূর্ব গুজরা এলাকার কোরআন মঞ্জিল বাড়ির বাসিন্দা। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানার মোঃ মোহরম হত্যা মামলা সহ মোট চারটি গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরেই তিনি সংযুক্ত আরব আমিরাতে (UAE) আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, পূর্বের তদন্তে আব্বাস উদ্দিনের হেফাজত থেকে একটি এ.কে ৪৭, ১০৫ রাউন্ড গুলি, ১০টি চার্জার এবং ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়েছিল। পরে আদালতের বিচার শেষে তাকে সাজা প্রদান করা হয় এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, “গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।”

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, এই ধরনের সফল অভিযান জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জেলা পুলিশের নজরদারি ও জনসাধারণের সহযোগিতায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর