পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২” পরিচালিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) নওগাঁ জেলার বিভিন্ন থানাধীন এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়। অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত ৮ জনসহ সর্বমোট ৭৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত আওয়ামী ফ্যাসিস্টরা হলেন—
মোঃ মামুন হোসেন (৩২), পিতা মোঃ আমির উদ্দিন সরদার, সাং পানিশাইল, নওগাঁ সদর।
মোঃ আবু হাসান (৩০), পিতা মৃত হারুনুর রশিদ, গ্রাম মধুগুরনই, আত্রাই, নওগাঁ।
মোঃ মোতালেব হোসেন (৪২), পিতা আঃ রহমান প্রামানিক, সাং আতাইকুলা (তজের মোড়), রাণীনগর, নওগাঁ। মোঃ কামরুল ইসলাম (৫০), পিতা মোঃ নুরুল ইসলাম, সাং রনাহার, বদলগাছী, নওগাঁ।
মোঃ আবু বক্কর সিদ্দিক (৪৬), পিতা মোঃ মোসলেম উদ্দীন, সাং গাড়ীক্ষেত্র, মান্দা, নওগাঁ।
মোঃ মঈনুল ইসলাম, পিতা আবু বক্কর সিদ্দিক, সাং ইন্দাই মোজা, মহাদেবপুর, নওগাঁ।
মোঃ মুকুল সরদার ওরফে বাবু (৩৪), পিতা মৃত আব্বাস সরদার, সাং কাশিমপুর উত্তরপাড়া, রাণীনগর, নওগাঁ। মোঃ নেফাউর রহমান (৬১), পিতা মৃত মোসলেম উদ্দিন, সাং বাগডোব, মহাদেবপুর, নওগাঁ।
নওগাঁর পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।