1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চট্টগ্রামে অবৈধ অস্ত্রের বন্যা: সীমান্ত রুটে ফের সক্রিয় কারবারিরা

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

‎চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের পরও থামছে না অবৈধ অস্ত্রের প্রবাহ ও ব্যবহার। বিভিন্ন সংস্থার তথ্য বলছে, কক্সবাজারসহ একাধিক সীমান্ত দিয়ে ছোট ও আধুনিক আগ্নেয়াস্ত্র ঢুকছে শহরে। পাশাপাশি স্থানীয়ভাবে সহজেই তৈরি দেশীয় অস্ত্রও যোগ হচ্ছে অপরাধীদের হাতে।
‎
‎সিএমপি জানায়, গত বছরের ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া ১৫৫টি অস্ত্রের বেশির ভাগ এখনও উদ্ধার হয়নি। ধারণা করা হচ্ছে—এসব অস্ত্র অপরাধীদের হাতেই রয়েছে।
‎
‎বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের ঘুমধুম বাইশফাড়ি, বালুখালী, পালংখালী, হোয়াইক্যং ও নাইক্ষ্যছড়ির বেশ কয়েকটি রুট দিয়ে আগ্নেয়াস্ত্র পাচার হচ্ছে। আরাকান থেকে খাদ্যপণ্য ও অর্থের বিনিময়ে অস্ত্র ঢোকার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদেরও বিশেষ সক্রিয়তা রয়েছে বলে বিভিন্ন সূত্রের দাবি।
‎
‎সন্ত্রাসীরা প্রধানত পিস্তল, রিভলভার, চায়না রাইফেলসহ ছোট অস্ত্র ব্যবহার করছে। বিদেশি অস্ত্রের পাশাপাশি বাঁশখালি, রাঙ্গুনিয়া, কক্সবাজার ও মহেশখালীর পাহাড়ি এলাকায় তৈরি দেশীয় অস্ত্রও উদ্ধার হচ্ছে।
‎
‎র‍্যাব-৭ জানায়, এসব অস্ত্র খুব ছোট কারখানায় তৈরি হয় এবং বেশ কিছু কারখানা ইতোমধ্যে শনাক্ত করা গেছে। জেলা পুলিশও বলছে, অস্ত্র উদ্ধার অভিযান জোরদার থাকলেও এখনও পুরোপুরি সন্তুষ্ট নয় তারা।
‎
‎নির্বাচন সামনে রেখে অস্ত্র কারবার ও ব্যবহার আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় চোরাচালান ও বেচাকেনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর