1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় বিজিবির অভিযানে বিদেশী অস্ত্র ও গাঁজা উদ্ধার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

কুমিল্লায় বিশেষ অভিযানে বিদেশী অস্ত্র, গুলি ও গাঁজাসহ বিভিন্ন চোরাচালানী পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে সদর দক্ষিণ উপজেলার ধনপুর মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
‎
‎বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালকের নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে কুমিল্লা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় নিয়মিত মাদক, অস্ত্র ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে।
‎
‎গোপন সংবাদের ভিত্তিতে এবং ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় ভোর সাড়ে তিনটার দিকে যশপুর বিওপি’র একটি বিশেষ টহল দল ধনপুর মাঠ এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন পাচারকারী পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দুইটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও বারো কেজি গাঁজা।
‎
‎অভিযান শেষে সকাল ১১টায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, “এই অভিযান বিজিবির পেশাদারিত্ব ও সীমান্ত নিরাপত্তায় অঙ্গীকারের স্পষ্ট প্রমাণ। সীমান্তে অস্ত্র ও মাদক প্রবেশ ঠেকাতে টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”
‎
‎তিনি আরও বলেন, “জনগণের সহযোগিতার কারণেই বিজিবি এসব অভিযানে সাফল্য অর্জন করছে।”
‎
‎উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবির অধিনায়ক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর