1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ: অস্ত্র প্রদর্শন, গ্রেফতার ২০

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মহড়া চলে বলে জানা গেছে।
‎
‎রোববার (১৯ অক্টোবর) বেলা ১২টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় এ ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হন।
‎
‎ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নামে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে কিশোর গ্যাংয়ের সক্রিয় আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জেলা পুলিশের অভিযানে আরও ১২ জনকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী।
‎
‎র‌্যাব জানায়, সংঘর্ষের সূত্রপাত ঘটে সকাল ১১টার দিকে। কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভিন সিফাতের সঙ্গে জিসান ও ফাহাদের কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। পরে সিফাত তার বহিরাগত বন্ধুদের ডেকে এনে প্রতিপক্ষের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
‎
‎সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং বিশেষ অভিযানে সংঘর্ষে জড়িত আটজন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করে।
‎
‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর