1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কলাবাগানে স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখা স্বামী গ্রেপ্তার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

রাজধানীর কলাবাগানে তাসলিমা আক্তার নামে এক নারীকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে পালিয়ে স্বামীকে গ্রেপ্তার করেছে কলাবাগান থাকা পুলিশ।
‎
‎এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।
‎
‎জানা যায়, কলাবাগানের প্রথম লেনের ভাড়া বাসায় স্ত্রী তাসলিমা আক্তারকে হত্যার পর মরদেহ ড্রিপ ফ্রিজে রাখেন স্বামী নজরুল ইসলাম। পরে পাশের রুমে থাকা দুই মেয়েকে নিয়ে যান বোনের বাসায়। ফুফুর বাসায় অনেকক্ষণ অপেক্ষা করেও মায়ের খোঁজ না পেয়ে মামাদের ফোন করে তাসলিমার মেয়েরা‌। পরে সোমবার (১৩ অক্টোবর) রাতে পুলিশ নিয়ে বাসায় গিয়ে উদ্ধার করা হয় মরদেহ।
‎
‎সুরতহাল রিপোর্ট বলছে, তাসলিমা আক্তারকে হত্যা করা হয় নৃশংসভাবে। মুখ গামছা দিয়ে বেঁধে হাতুরি দিয়ে মাথায় আঘাত করের ক্ষান্ত হননি স্বামী নজরুল। এরপর মাথায় ধারালো অস্ত্র দিয়েও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন। পরে বিছানার চাদর দিয়ে পেঁচিয়ে রাখেন ড্রিপ ফ্রিজে।
‎
‎নিহত তাসলিমার ভাইদের অভিযোগ, নজরুল এক সময় ব্যবসা করলেও এখন বেকার। পৈতৃক সূত্রে পাওয়া তাসলিমার জমি ও টাকা পয়সার জন্য চাপ দিত সে। মাদকাসক্ত নজরুল প্রায়ই নির্যাতন করত। সন্দেহ করত তাসলিমাকে। ফোন ব্যবহার থেকেও বিরত রাখত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর