1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আদালতের খাস কামরা থেকে বিচারকের আইফোন, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস খামরা (চেম্বার) থেকে তার আইফোনসহ দুটি মোবাইল, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে।
‎
‎রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
‎
‎মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিচারক আদালত পরিচালনার সময় খাস কামরায় রাখা ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন অজ্ঞাতরা চুরি করে নিয়েছে। এছাড়া মানিব্যাগের মধ্যে থাকা এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং বিচারকের গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্রও হাতিয়ে নেওয়া হয়েছে।
‎
‎চুরি হওয়া মোবাইলের মধ্যে একটি আইফোন ১৪, অপরটি ভিভো-১২। চুরি মোবাইলের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
‎
‎বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ও মামলার বাদী সাইদুল ইসলাম। তিনি বলেন,আদালত চলাকালীন সময়ে বিচারক নিয়মিত মোবাইল ও মানিব্যাগ খাস কামরায় রাখেন। রোববারও একই নিয়ম অনুসরণ করেছিলেন। ওই সুযোগে অজ্ঞাত চোর খাস কামরার দরজা খুলে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ঘটনা।
‎
‎কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুখ হোসেন জানান, মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনায় মামলার রুজু করা হয়েছে। চুরি হওয়া মোবাইল উদ্ধার করার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর