1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে বাসা থেকে ডেকে নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে ট্রাক চালক খুন!

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে আলামিন (৩৩) নামে এক ট্রাক চালক নিহতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার গোয়ালমারী ইউনিয়নের হাউশদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলামিন দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়ন হাউসদি গ্রামের বারেক মিয়ার ছেলে। পেশায় তিনি একজন ট্রাক চালক ছিলেন।
‎
‎জানা যায়, নিহত আলামিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে মাদক ব্যবসায়ী ডালিম ও তার সহযোগীরা মিলে এলোপাতাড়ি কিল ঘুষি মারে। এতে সে ঘটনাস্থলে শুয়ে পড়েন। এসময় আশেপাশের লোকেরা টের পেয়ে এগিয়ে আসলে অভিযুক্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে বাড়িতে নিয়ে গেলে বুকে অস্বাভাবিক ভাবে ব্যথা অনুভব হয়। এতে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
‎
‎নিহত আল আমিনের ভাই আলম মিয়া বলেন, দুপুরে আমাদের বাড়ীর মসজিদের পুকুর পাড়ে পাশের বাড়ীর ডালিমসহ ৪/৫ জন মিলে আমার ভাইকে মেরেছে। কি নিয়ে ঝগড়া হয়েছে বা কি কারণে মেরেছ তা বলতে পারি না। চিৎকার শুনে দৌড়ে গিয়ে আমার ভাইকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। একটু পর আমার ভাবি বলে- তোমার ভাই কেমনজানি করছে। পরে ভাইকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর গৌরীপুর হাসপাতালে  নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ।
‎
‎নিহতের স্ত্রী সুমি আক্তার বলেন, পাশের বাড়ীর ডালিমসহ কয়েকজন মিলে আমার সহজ সরল স্বামীকে মেরে ফেলেছে। আমার স্বামী কারো সাথে কখনো ঝগড়া বিবাদ করেনি। কি কারণে মারছে জানি না। দুই মেয়ে এক ছেলে নিয়ে আমি এখন কি করবো? কেমনে চলবো বলে কান্নায় লুটিয়ে পড়েন।
‎
‎এ বিষয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগ এবং ময়নাতদন্তের রিপোর্ট মতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
‎
‎এই ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জুনায়েদ চৌধুরী জানান- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আলামিনের মরদেহ হাসপাতাল থেকে পুলিশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর