1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার গৌরীপুরে ব্যবসায়ীর কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি, অভিযোগ পেয়েও ব্যবস্থা নেয়নি থানা পুলিশ

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৯ বার পঠিত

সাম্প্রতিক সময়ে কুমিল্লার গৌরীপুর এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এলাকার একদল চিহ্নিত সন্ত্রাসীর বিরুদ্ধে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগও (SDR-১৪১৭) দিয়েছেন এক ভুক্তভোগী। অভিযোগে দাউদকান্দি মডেল থানার পেন্নাই এলাকার মৃত আর্শাদ মিয়ার ছেলে মোঃ বাবুল মিয়া (৫২), বাবুল মিয়ার ছেলে মোঃ সৈকত (৩৩), মৃত আর্শাদ মিয়ার ছেলে মোঃ রিপন (৪৮), জুলমুদ মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (৪২) সহ ৭/৮ জনকে অজ্ঞাতনামা করে বিবাদী করা হয়েছে।

এ বিষয়ে বাদী সুমন (ছদ্মনাম) বলেন, অভিযুক্তরা অত্র এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কার্যক্রমে প্রত্যক্ষভাবে জড়িত থাকে। এলাকার চিহ্নিত অত্যন্ত খারাপ প্রকৃতির লোক হওয়ায় অস্ত্রের ভয় দেখিয়ে এবং এলাকার লোকজনদের বিভিন্ন ভয়ভীতি ও প্রাঁণ নাশের হুমকি দিয়ে চাঁদা আদায় করে থাকে তারা। আমি একজন প্রবাসী। বর্তমানে দেশে এসে ৬টি এ্যাম্বুলেন্স কিনে ব্যবসা পরিচালনা করছি। এতে অভিযুক্তরা প্রায় সময় আমার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসিতেছে। আমি তাদেরকে চাঁদা দিতে রাজি না হওয়ায় তাদের সাথে আমাদের বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধের কারণে অভিযুক্তরা কারণে ও অকারণে আমার কাছে চাঁদা দাবী করে আমাকে গুলি করে মাথার খুলি উড়াইয়া দেবে ও হত্যা করে লাশ গুম করে দেওয়ার হুমকি দেয় এবং আমার বাড়ীতে গিয়ে আমাকে ও আমার স্ত্রীকে অশ্লিল ভাষায় গালীগালাজ ও মারধর সহ বিভিন্ন ভয়ভীতি ও প্রাঁননাশের হুমকিসহ আমার ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এক পর্যায়ে আমি বাধ্য হয়ে বিবাদীদের ১ লক্ষ টাকা বিবাদীদেরকে দিলে তারা কিছুদিন চাঁদা চাওয়া বন্ধ রাখে।

এরপর হঠাৎ গত ৫ আগস্ট পুনরায় আমার নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমি চাঁদা দিতে রাজি না হওয়ায় আমাকে মারধর করে হুমকি ধামকি দিতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১১ ডিসেম্বর বিকাল আনুমানিক ৫ টার সময় অভিযুক্তরা তাদের সহযোগী অজ্ঞাতনামা ৭/৮ জন মিলিত হয়ে এবং পূর্ব পরিকল্পিত ভাবে হাতে পিস্তল, ধারালো রামদা, চাপাতী ও ছোরাসহ দেশীয় তৈরী অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া কুমিল্লা দাউদকান্দি মডেল থানাধীন গৌরীপুর ইউনিয়নের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গেইটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর আমার পথরোধ করে পুনরায় ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে তারা। এসময় আমি চাঁদার টাকা দিতে রাজী না হওয়ায় আমাকে তারা অশ্লিল ভাষায় গালীগালাজ করিতে থাকে। আমি প্রতিবাদ করিলে ক্ষিপ্ত হইয়া আমাকে অর্তকিত হামলা করিয়া এলোপাথাড়ী মারধর করতে থাকে। এসময় আমি চিৎকার করলে আশপাশের লোকজন আগাইয়া আসিলে তারা প্রকাশ্যে হুমকি দেয় যে, আমি চাঁদার টাকা না দিলে এবং থানা পুলিশকে জানালে আমাকে ও আমার পরিবারের লোকজনদেরকে ভবিষ্যতে সুযোগমত পাইলে মেরে লাশ গুম করে ফেলবে এবং আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে বলে ভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে অভিযুক্তরা চলে যায়। আমি এ ঘটনায় দারুণভাবে ভীত এবং চিন্তিত বটেই।

অভিযোগের বিষয়ে জানতে অজ্ঞাতনামা বিবাদী পেন্নাই এলাকার মৃত আলমাস মিয়ার ছেলে আলালকে একাধীকবার ফোন দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এছাড়া বিবাদীদের মধ্যে বাবুল ও সৈকতের বক্তব্য জানতে চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগের তদন্ত অফিসার সাব ইন্সপেক্টর সাইদুল ইসলাম জানান, বাদীর সাথে কথা হয়েছে, বাদী স্বাক্ষী প্রমাণ নিয়ে আসবে। এ সময় তিনি সাংবাদিককে বলেন, আমার কাছে বাদীকে পাঠায়েন আর সাক্ষীটাক্ষী নিয়ে আসতে বলিয়েন। এমন কথায় সাংবাদিক আবারো জানতে চাইলে তিনি বলেন, বাদী আপনার পরিচিত নাহ? উত্তরে ওই সাংবাদিক জানান বাদী এবং বিবাদীদের কাউকেই আমরা চিনি না, সাংবাদিক হিসেবে জানতে চাইছি আপনার কাছে যে, থানায় লিখিত অভিযোগের পেক্ষিতে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কি না? এসময় তিনি বলেন, বিষয়টি বুঝতে পারছি, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং স্বাক্ষ প্রমাণ সংগ্রহের কাজ চলছে।

অন্যদিকে থানায় লিখিত অভিযোগ হওয়ার ১৬ দিন অতিবাহিত হলেও এখন পযন্ত কোন ধরণের ব্যবস্থা কেন নেওয়া হলো না জানতে চাইলে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরীর বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিন না, কোন ভুক্তভোগী আমার কাছে আসেনি। তাছাড়া যেহুতু আপনি ফোন দিয়েছেন, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। বিবাদীদের বিরুদ্ধে পেন্নাই গ্রামের মোর্শেদ মিয়া বাড়িতে গিয়ে তাকে মারধর করে নগদ ২ লক্ষ টাকা চাঁদাবাজির আরেকটি পৃথক ঘটনায় থানায় অভিযোগ হয়েছিলো, সেই বিষয়ে থানা পুলিশ কোন ব্যবস্থা নিয়েছে কি না জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন উত্তর দিতে পারেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর