1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্য গ্রেফতার

রবিউল আলম
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পঠিত

কুমিল্লায় আন্তঃজেলার কুখ্যাত ডাকাত শাহ আলম দুলাল (৪৮) ও তার সহযোগী ১৩ জন সদস্যকে দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার করেছে জেলা পুলিশ। পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর লালমাই থানায় দুটি ডাকাতির ঘটনার পর জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় পুলিশ হেডকোয়ার্টার্সের সহযোগিতায় ও গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ডাকাতদলটি দেবিদ্বার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে গত রাত ৪টার দিকে দেবিদ্বার থানার ভিংলাবাড়ী এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে জেলা গোয়েন্দা শাখা ও দেবিদ্বার থানা পুলিশের যৌথ চেকপোস্টে হাইচ মাইক্রোবাসে আসা ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করে গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণের দেশীয় অস্ত্র ও একটি কালো হাইচ গাড়ি (রেজিঃ ঢাকা মেট্রো-চ-৫৩-৭১৯৭)। এছাড়া লুণ্ঠিত স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
‎
‎জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ১টি হাইচ মাইক্রোবাস, কুড়াল, রামদা, চাপাতি, চেইন, কাটার প্লাসসহ বিভিন্ন দেশীয় অস্ত্র, ১১টি মোবাইল ফোন, ব্যাগ ও প্লাস্টিকের বস্তা, স্বর্ণের কানের দুল, আংটি, রুপার নুপুর, স্বর্ণ রাখার বক্স ও নগদ ২০ হাজার টাকা।
‎
‎গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লার দেবিদ্বার এলাকার ২৬ মামলার আসামি শাহ আলম দুলাল (৪৮), মুরাদনগর এলাকার ২১ মামলার আসামি মনির হোসেন (৪০), বুড়িচং এলাকার ৭ মামলার আসামী আল আমিন (৩২), চান্দিনা এলাকার ১৩ মামলার আসামি সুমন (৩৩), বরুড়া এলাকার ৯ মামলার আসামি খোকন (৪০), চান্দিনা এলাকার ১৫ মামলার আসামি সোহেল (২৬), ব্রাহ্মণপাড়ার মামুন মিয়া (২৪) ও মাহবুব আলম (৩৮), সদর দক্ষিণের আলমগীর হোসেন (৩০), বরুড়ার কামাল হোসেন (৩২) ও আল আমিন (২৫), চান্দিনার শরীফ মোশারফ (৩২), বাঙ্গরাবাজারের আব্দুল আউয়াল (৫০), ও চাঁদপুর জেলার মতলব উত্তরের নিহার বিশ্বাস (৪৮)।
‎
‎জেলা পুলিশ সুপার জানায়, গ্রেফতারকৃতরা সম্প্রতি লালমাই, বরুড়া ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায় একাধিক ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আমরা দীর্ঘদিন ধরে এই চক্রের তথ্য সংগ্রহ করছিলাম। তারা ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করত। এই অভিযানের মাধ্যমে আন্তঃজেলা ডাকাত দলের বড় একটি সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর