1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় ছাত্রীদের যৌন হয়রানি, উপজেলা জামায়াতের আমির মোনায়েম বহিষ্কার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

‎নওগাঁয় মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েমকে। একইসঙ্গে বাতিল করা হয়েছে তাকে দেয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের দলীয় মনোনয়ন। নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
‎
‎তিনি জানান, রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে এক জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যবেক্ষণ করা হয়। তারই প্রেক্ষিতে নৈতিক স্ফলনজনিত কারণে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা জামায়াত।
‎
‎আবদুর রাকিব বলেন, সম্প্রতি এনায়েতপুর দাখিল মাদরাসা শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠে মোনায়েন হোসাইনের বিরুদ্ধে। এরপর গঠন করা হয় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি। নির্দিষ্ট সময়ের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। যেখানে মোনায়েম হোসাইনের নৈতিক স্খলন হওয়ার বিষয়টি প্রমাণিত হয়। এ জন্য তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
‎
‎তিনি আরও বলেন, মোনায়েম বেশ খানিকটা প্রাতিষ্ঠানিক রাজনীতির শিকার। তদন্তে এনায়েতপুর দাখিল মাদরাসার শিক্ষকদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিও ওঠে এসেছে। ওইসব বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। এখন থেকে মোনায়েম হোসাইনের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর