1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী বহিষ্কার

রবিউল আলম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিসহ আপত্তিকর মন্তব্য করার অপরাধে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এক ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে কলেজ প্রশাসন। অভিযুক্ত শিক্ষার্থীর নাম তোহফা গোফতার। তিনি এই কলেজের মানবিক বিভাগের (এইচএসসি) উচ্চমাধ্যমিক শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে কলেজের শতাধিক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলসহ অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয় কলেজ প্রশাসন। অভিযোগের সাথে তোহফা গোফরানের সর্বোচ্চ শাস্তির দাবিতে অধ্যক্ষের বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, তোহফা গোফরান দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ইসলাম ধর্মসহ মহানবী (সা.) কে নিয়ে অবমাননা করে আসছে। যা ইসলাম ধর্মের অনুসারীদের অনুভূতিতে চরম আঘাত করেছে।

‎কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী বলেন, তোহফা গোফরানকে শুধু বহিষ্কার করলে হবে না। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা কলেজ প্রশাসনকে করতে হবে।

‎এ বিষয়ে অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার ভুঁইয়া বলেন, শিক্ষার্থীদের থেকে একটি অভিযোগ পেয়েছি। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী তোহফা গোফরানকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। আমরা অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর