কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক- ৫
দাউদকান্দি প্রতিনিধি
প্রকাশের সময় :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
১৯৯
বার পঠিত
কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ধীতপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগের ঝটিকা মিছিল করার সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে। থানা সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন আপনের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগের নেতাকর্মীরা উপজেলার ধীতপুর এলাকায় ঝটিকা মিছিল করার সময় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেন। পুলিশ জানায়, মিছিলে যোগ দেওয়া বাকি নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুনায়েত চৌধুরী বলেন, নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ছাত্রলীগ ঝটিকা মিছিল দেয়ায পাঁচজনকে আটক করা হয়েছে। তবে বাকিদের গ্রেফতারের জন্য পুলিশের সাড়াশী অভিযান অব্যাহত রয়েছে।
এ দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগের নেতাদের নেতৃত্বে বিভিন্ন এলাকায় নাশকতার আশঙ্কায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেনের নির্দেশে বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দাউদকান্দি পৌর বাজার, শহীদ নগর ,রায়পুর, ইলিয়টগঞ্জে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।