1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জয়পুরহাটে মাদ্রাসার নিয়োগে জালিয়াতি, ৯ লাখ টাকার বেশি বেতন-ভাতা ফেরতের নির্দেশ

স্টাফ রিপোর্টার (জয়পুরহাট)
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

জয়পুরহাটের কালাই উপজেলার পনুট ইউনিয়নের পাঁচগ্রাম জান্নাতুল নুরী দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ঘটনায় ক্বারী শিক্ষক মো. আব্দুল গফুরকে প্রাপ্ত সব বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ১৯৯৭ সালে আব্দুল গফুর আলিম পাসের যোগ্যতায় ক্বারী পদে নিয়োগ পান। কিন্তু ওই পদের জন্য আবশ্যক মুজাব্বিদ সনদ না থাকায় নিয়োগ ছিল অবৈধ। শর্ত ছিল দুই বছরের মধ্যে সনদ অর্জনের, কিন্তু তিনি তা পূরণ করেননি। পরিদর্শন ও অডিটে বিষয়টি ধরা পড়ে।

প্রতিবেদনে বলা হয়, ২০০২ সালের মে থেকে ২০১৮ সালের মে পর্যন্ত সরকারি কোষাগার থেকে তিনি ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন-ভাতা নেন। এ অর্থসহ পরবর্তী সময়ে প্রাপ্ত সব টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আব্দুল গফুর যদি আরও আর্থিক সুবিধা ভোগ করেন তবে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আনোয়ার হোসেনকে দায়ী করা হবে।

‎সম্প্রতি পদত্যাগ করা আব্দুল গফুর দাবি করেন, তাঁকে মুজাব্বিদ সনদ দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, মাদ্রাসায় দীর্ঘদিন ধরে উন্নয়ন হয়নি এবং শিক্ষক নিয়োগেও একাধিকবার অনিয়ম হয়েছে। তাঁরা তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মোনারুল হাসান জানিয়েছেন, একসঙ্গে দুইজন শিক্ষক পদত্যাগ করেছেন, যাচাই শেষে বিস্তারিত জানানো হবে। উপজেলা নির্বাহী অফিসার শামীমা জাহান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর