1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কক্সবাজারের চকরিয়ায় চুরির পর পুলিশের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ!

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে ঘরে ঢুকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর পুলিশের এক কনেস্টবলের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কথিত চোরের বিরুদ্ধে। চকরিয়া পৌরসভায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম। গত সোমবার রাতের এ ঘটনার সময় ওই পুলিশ সদস্য নিজ কর্মস্থলে ছিলেন। ভুক্তভোগীর স্বামী পুলিশ সদস্যের মামলার এজাহারের বরাতে তিনি বলেন, রাত আনুমানিক ৩টার দিকে এক যুবক রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও টর্চলাইট। ঘরে ঢুকেই তিনি ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ সময় ঘরে থাকা তার ছোট দুটি শিশু সন্তান আতঙ্কে কাঁদতে থাকে। ওই যুবক চলে যাওয়ার পর কান্নাকাটি শুনে পাশের ভাড়াটিয়ারা ছুটে আসে। পরে রাতেই ওই নারীর স্বামী থানায় যান। মঙ্গলবার সকালে থানায় নারী নির্যাতন ও ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন। এ বিষয়ে ওসি শফিকুল বলেন, ধর্ষণসহ একাধিক অভিযোগে মামলা নেওয়া হয়েছে। দায়ী ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর