অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- পলাশ (২৮), হৃদয় আলী রাজ (২৫), নাদিম (৩০), শাহাদাত (২৩), তছির (২৫), সুজন ওরফে বুদু (১৯), রাকিব মোল্লা (২৫), তারিখ ইসলাম (২৮), ইমন (২২), আল আমিন (৪৬), ইলিয়াস (২৯), আরাফাত (২০), সাজ্জাদ (৩৪), মিলন (২৮), আব্দুল আলিম (২৮), শুভ (১৯), শাহিন (২০), আছিক ওরফে রিপন (২০), ইমতিয়াজ মোল্লা ইমু (২৮), রাকিব (২০), ফরিদ (৩০), নাজিম (৩১), রায়হাম (২২), শাহিন (১৮), রাশেদ (১৮), রাকিব (২১), মোজাহিদ (২১), কাশেম (১৯), রায়হান (৩০), ইমন (১৮), রবি আওয়াল (১৮), খায়রুল (২৯), ইসারাফিল (২০), সজিব (৩০) ও রাকিব (১৮)। মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, রবিবার (১৩ জুলাই ২০২৫ খ্রি.) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামি গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান জানান- গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদেরকে পুলিশ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।