1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার দেবিদ্বারে ফসলি মাঠ থেকে দুই যুবকের লাশ উদ্ধার

মোঃ আবদুল আউয়াল সরকার
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৫২ বার পঠিত

কুমিল্লা দেবিদ্বার উপজেলাধীন জাফরগঞ্জ এলাকায় একটি বিল থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে কুমিল্লার সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো.শাহীন নিশ্চিত করেন। উদ্ধারকৃত মরদেহ দুটি দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের দুলু মিয়ার ছেলে মনির হোসেন (২৫) ও খাগড়াছড়ির রামগড় উপজেলার সুখাকেন্দ্রায় গ্রামের রহুল আমিন মিয়ার ছেলে মোহন মিয়া (৩৫) বলে জানা গেছে। পুলিশ বলছেন, তারা ইন্টারনেটের বিল উত্তোলন, লাইন সংযোগ ও মেরামতের কাজ করতেন। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। নিহত যুবকরা যেই ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে কাজ করতেন সেটির মালিক বদিউল আলম সানোয়ার বলেন, মনির নিজের বাড়িতে আর মোহন অফিসে থাকতো। আমি ঘটনাটি তদন্ত করে দেখার দাবি জানাচ্ছি। সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) শাহীন বলেন, ঘটনাস্থল থেকে সিরিঞ্জ, সিগারেট, মোবাইল ফোন ও স্পিরিটের খালি বোতলসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। এটা হত্যাকাণ্ড কি না তা এখনই বলা সম্ভব হচ্ছে না। আলামতগুলো পরীক্ষা করে দেখা হবে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর