1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

রাজধানীতে ব্লাকমেইল করে ধর্ষণের চেষ্টা, ন্যায় বিচার পেতে সাংবাদিকের দারস্থ ভুক্তভোগী নারী

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৮২ বার পঠিত

রাজধানীতে এক নারী ফোক গায়িকাকে ব্লাকমেইল করে ঘরের মধ্যে তিন দিন ধরে আটক রেখে দেহ ব্যবসা, মদের ব্যবসা ও ক্লাব চালাতে বাধ্য করার অভিযোগ উঠেছে এক টিকটকার ও এক যুবকের বিরুদ্ধে। এছাড়া ওই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে উলঙ্গ করার পর তা ভিডিও ধারণ করা হয়। পরে ওই নারীকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপও দেওয়া হয়। এ নিয়ে ভুক্তভোগী ওই নারী দুইজনকে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২, পতিতাবৃত্তির উদ্দেশ্যে অবৈধভাবে আটক করে যৌনশোষণ করার অপরাধ আইনে আসামী করে মামলাও করেছেন।

মামলা সূত্রে জানা যায় যে, ভুক্তভোগী ওই নারী পেশায় একজন ফোক গায়িকা। ২০২৩ সালের দিকে রাজধানী ঢাকার মগবাজার মোড়ে গান গাওয়ার সুবাদে পরিচয় হয় সাইফুল নামে এক ব্যাক্তির সাথে। এরই সুবাদে সাইফুল দীর্ঘদিন কর্মহীন থাকাই তিনি ওই নারীর কাছে স্টুডিওতে কাজের জন্য অনুরোধ জানান এবং কাজ নেন। অন্যদিকে কাজী গোলাম রসুল ঢাকার স্থানীয় বাসিন্দা হওয়ার সুবাদে সাইফুলের সাথে তার স্টুডিওতে মাঝেমধ্যে যাতায়াত ছিলো। ফলে একদিন কাজী গোলাম রসুলের সাথে ওই নারীর পরিচয় করিয়ে দেন সাইফুল নামে ওই ব্যাক্তি। পরিচয়ের কিছুদিন পর কাজী গোলাম রসুল ওই নারীকে স্টুডিও হিসেবে তার ৫ম তলা বাড়ির ছাদ ভাড়া দেওয়ার প্রস্তাব দেন।

এতে ওই নারী প্রতিমাসে ২০ হাজার টাকা ভাড়ার চুক্তিতে ও এক লক্ষ টাকা জামানত হিসেবে প্রদান করে বাড়ির ছাদটি ভাড়া নেন। পরে সেখানে স্টুডিও চালানোর জন্য ডেকোরেশন (ক্যামেরা, লেন্স লাইট, কম্পিউটার ও অন্যান্য মালামালসহ মোট ৬ লক্ষ টাকা খরচ করে ব্যবসা শুরু করেন। কিছুদিন পর ওই দুই যুবক সাইফুল ও কাজী গোলাম রসুল ওই নারীকে গান গাওয়ার পরিবর্তে দেহ ব্যবসা, মদের ব্যাবসা ও ক্লাব চালানোর প্রস্তাব দিয়ে চাপ সৃষ্টি করে। ফলে ওই নারীর সাথে ওই দুই যুবকের কথা কাটাকাটি হয়। এরপর ওই নারী ওই দিন নিজের স্টিডিওতে তালা দিয়ে নিজ বাসায় চলে যায়। পরে ওই দুই যুবক স্টুডিও রুমের তালা ভেঙ্গে সকল মালামাল ও বিভিন্ন কাগজপত্র চুরি করে আত্মসাৎ করে। ঘটনার কয়েকদিন পর বিষয়টি ওই নারী জানতে পেরে সকল মালামাল ফেরত চাইলে তারা বিভিন্ন তালবাহানা শুরু করে কাল ক্ষেপন করতে থাকে।

ভুক্তভোগী ওই নারী জানায়- গত ৫ আগষ্ট- ২০২৩ ইং তারিখ বিকেল আনুমানিক ৪টার সময় রাজধানীর মগবাজার এলাকায় অবস্থিত এক বাউল স্টুডিওতে তিনি গান করতে বের হন। এসময় ওই এলাকায় আগে থেকে উৎ পেতে থাকা দুই যুবক কৌশলে তাকে ডেকে নিয়ে স্টুডিওর চোরাইকৃত মালামাল ফেরত দিবে বলে একটি প্রাইভেট কারে উঠায় এবং রাজধানীর বাংলামটরের ৫২/৪ নিউ স্কাটন এলাকার সেই বাসার ৫ম তলার ছাদে তাকে নিয়ে যায়।

সেখানে আগে থেকে বেশ কয়েকজন নারী ও পুরুষকে এক সাথে তিনি বসে থাকতে দেখতে পান। যাদের মধ্যে কয়েকজন মাদক সেবন ও কয়েকজনকে মাতাল অবস্থায় দেখতে পান তিনি। এমতাবস্থায় ওই নারী দুই যুবককে এগুলো কি হচ্ছে জানতে চাইলে দুই যুবক তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করে ভিডিও ধারণ করে। এক পর্যায়ে ওই নারীকে ধর্ষণ করবার চেষ্টা করে এই দুই যুবক। এতে ওই নারী বাধা দিলে রাগান্নিত হয়ে ওই নারীকে মারধর করে একটি ঘরের মধ্যে তিন দিন আটকিয়ে রাখে তারা।

‎ভুক্তভোগী ওই নারী জানান- এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২, পতিতাবৃত্তির উদ্দেশ্যে অবৈধভাবে আটক করে যৌনশোষণ করার অপরাধ আইনে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন পটুপাড়া এলাকার মুকিট পাইটো ও সুফিয়া বেগমের ছেলে সাইফুল (২৭) ও রাজধানীর হাতিরঝিল থানাধীন বাংলামোটর এলাকার ৫২/৪ নিউ ইস্কাটন রোডের ড্রাগন বারের গলির বাসিন্দা মৃত কাজী আহমদ জানের ছেলে কাজী গোলাম রসুল (৭৫) কে আসামী করে একটি মামলা দায়ের করেন তিনি। কিন্তু মামলা দায়েরের পর আসামীরা গ্রেফতারের পর আদালত থেকে জামিন পায়।

‎ওই নারী টাইমস নিউজকে বলেন- আসামীরা জামিনে থাকায় তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাকে হুমকি ধামকি দিয়ে আসতেছেন এবং মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করতেছেন। এমনকি আমার তিথি সিঙ্গার নামক একটি জনপ্রিয় ইউটিউভ চ্যানেল হ্যাক করে তারা দখলে নিয়েছে। এতে আমার অন্তত ৭৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এরপরেও তারা মামলা তুলে না নিলে আমাকে পাঁণে মেরে ফেলার হুমকিও দিচ্ছেন আসামীরা। অন্যদিকে আসামীরা জামিনে থাকায় আমার মামলার দুই বারের দুই তদন্ত কর্মকর্তাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে তারা। ফলে মামলার তদন্ত কর্মকর্তারা অনৈতিকভাবে ও উদ্দেশ্যপ্রণীতভাবে ভুয়া রিপোর্ট আদালতে দাখিল করেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং একই সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানান।

এসব বিষয়ে কথা বলতে অভিযুক্ত সেই দুই যুবক সাইফুল ও কাজী গোলাম রসুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর