1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় ভারতীয় অবৈধ চোরাচালানের তথ্য পেয়ে ফোর্স পাঠাতে চেয়েও পাঠাননি ওসি আজিজুল হক

আবু বকর সিদ্দিক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

কুমিল্লায় ভারতীয় অবৈধ চোরাচালানের তথ্য পেয়ে ফোর্স পাঠাতে চেয়েও না পাঠানোর অভিযোগ উঠেছে বুড়িচংয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হকের বিরুদ্ধে। থানাটি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় প্রতিদিনই ভারতীয় মাদক, চিনি, কসমেটিক্স, শাড়ি-কাপড়, মোবাইল, গরুসহ নানান ধরণের চোরাচালানের মাধ্যমে পরিবহণের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। জনশ্রুতি আছে যে, এসব চোরাকারবারিরা থানা পুলিশকে ম্যানেজ করেই নাকি প্রতিনিয়ত তাদের ব্যবসা পরিচালনা করে থাকেন। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধা তখন অনুমান ৬: ৪০ মিনিট, পেশাগত কাজ শেষ করে ব্রাহ্মণপাড়া থানা এলাকা থেকে কুমিল্লা শহরের উদ্দেশ্যে ফিরছিলেন দৈনিক মুক্ত খবরের একদল অনুসন্ধানী টিম। হঠাৎ ফোন আসলো ভারতীয় সীমান্ত পেরিয়ে চোরাচালানের মাধ্যমে নীল রংয়ের একটি পিকআপ ভর্তি চিনি ব্রাহ্মণপাড়া এলাকা থেকে বুড়িচং বাজার হয়ে কংশোনগর এলাকায় যাবে সেটি। এমন তথ্য পেয়ে অনুসন্ধানী টিম অবস্থান নেন বুড়িচং বাজারে। কিছু সময় পর ৭:০১ মিনিটে দেখা মিললো সেই চোরাচালানকৃত অবৈধ ভারতীয় চিনি ভর্তি পিকআপটির। সঙ্গে সঙ্গে অনুসন্ধানী টিম বুড়িচং থানার কর্তব্যরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হককে বিষয়টি জানালে তিনি ব্যবস্থা নেওয়ার জন্য ফোর্স পাঠানোর জন্য প্রতিশ্রুতি দেন। অন্যদিকে অনুসন্ধানী টিম চোরাচালানকৃত পিকআপ ভর্তি অবৈধ চিনির গাড়িটিকে লক্ষ করে বুড়িচং বাজার থেকে সাদকপুর বাজার পর্যন্ত দীঘ ৩৫ মিনিট অনুস্বরণ করার পরও কোন ফোর্স আসেননি কিংবা ওই টিমের সঙ্গে কোন যোগাযোগ করেননি থানা পুলিশের কেউই। পরে এ বিষয়ে জানতে সরাসরি থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হককে পাওয়া যায়নি। এমনকি তার হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিলেও এ নিউজ লেখা পর্যন্ত তিনি কোন উত্তর দেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর