1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: কালা বাচ্চু গ্রেফতার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামির নাম কালা বাচ্চু। তিনি মামলার ১৯ নম্বর এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম টাইমস নিউজকে জানান, শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

অভিযানে ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জঙ্গল সলিমপুর (ছিন্নমূল) এলাকার ১ নম্বর সমাজের বাজার এলাকা থেকে কালা বাচ্চুকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, এর আগে জঙ্গল সলিমপুর এলাকায় দায়িত্ব পালনকালে র‍্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধভাবে হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত ও একজন নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি হামলার ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জেলা পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর