1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পঠিত

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি দায়ের করেছিলেন আশরাফুল নামের এক ব্যক্তি।

মামলার তথ্য অনুযায়ী, লালবাগ থানার মামলা নং ৫-এর ৩ নম্বর আসামি হিসেবে শিরীন শারমিন চৌধুরীর নাম উল্লেখ আছে। একই মামলায় ১ নম্বর আসামি শেখ হাসিনা এবং ২ নম্বর আসামি ওবায়দুল কাদের।

গ্রেপ্তার ঘটনা ঘটেছে গত রাতে, যখন তিনি ধানমন্ডিতে চাচাতো ভাইয়ের বাসা থেকে ডিবি পুলিশের হাতে ধরা পড়েন। গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার লালবাগ থানায় তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা সহ উত্তরা ও বনানী থানায় একাধিক মামলা দায়ের রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে আজ দুপুরে ঢাকার আদালতে হস্তান্তর করা হবে, যেখানে মামলার তদন্ত ও শুনানি প্রক্রিয়া শুরু হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর