1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

রাতের অন্ধকারে রেললাইনে আগুন, বড় দুর্ঘটনা এড়ালো ব্রাহ্মণবাড়িয়া

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

‎ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন প্রায় এক ঘণ্টা ধরে স্টেশনে আটকা পড়েছে। 
‎
‎বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ২টায় সদর উপজেলার দুবলা এলাকায় এ ঘটনা ঘটে। 
‎
‎স্টেশন কর্তৃপক্ষ জানায়, রেললাইনের ওপর আগুন লাগার কারণে রাত ২টা থেকে ৩টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিলো। এতে চট্টগ্রামগামী যাত্রীবাহী ট্রেনগুলো ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকে পড়ে। পরে পুলিশ ও রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং ট্রেন চলাচল স্বাভাবিক করেন।
‎
‎আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুর্বৃত্তরা রেললাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর