1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

রাজধানীর বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৯ বার পঠিত

রাজধানীর বনশ্রীতে আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে রামপুরা থানাধীন বনশ্রী এলাকার ডি-ব্লকের ৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে। পরে আনোয়ার হোসেনকে উদ্ধার করে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

তাকে হাসপাতালে নিয়ে আসা মুজিবুর রহমান জানান, রাতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেল তার গতিরোধ করে এবং তার কাছে থাকা স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে আনোয়ার হোসেনকে চার রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। পরে তার কাছে থাকা প্রায় দুই শত ভরি স্বর্ণ ও নগদ এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ ফারুক জানান, বনশ্রী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক স্বর্ণ ব্যবসায়ীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তার শরীরে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর