1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মুরাদনগরে র‌্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চাইনিজ রাইফেল ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, ১৬ জানুয়ারি রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানাধীন লাজৈর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া ১টি চাইনিজ রাইফেল ও ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ৫ আগস্ট ২০২৪ ইং তারিখে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানায় দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে থানার মালখানা ভেঙে সরকারি অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুট ও ধ্বংস করে। ওই সময়ের বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে স্বার্থান্বেষী মহল ও দুষ্কৃতিকারীরা পুলিশের ব্যবহৃত অস্ত্র নিজেদের হেফাজতে নেয়।

লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে সর্বশেষ অভিযানে উক্ত অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর