1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মানিকগঞ্জে দাড়ি টেনে মারধরের ঘটনায় সেই অভিযুক্ত ব্যক্তি ঢাকায় আটক

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

মানিকগঞ্জের ঘিওরে দাড়ি ধরে টানাটানির ঘটনায় করা মামলায় একমাত্র আসামি নাসিম ভূঁইয়াকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (২৭ জুন)  দুপুরের দিকে আটকের তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার  ইমতিয়াজ মাহমুদ। এর আগে আজ সকালে ঢাকা জেলার আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে তাঁকে আটক করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। আটক নাসিম ভূঁইয়া ঘিওর উপজেলা সদর ইউনিয়নের মোশাররফ হোসেন ওরফে বাচ্চু ভূঁইয়ার ছেলে। তিনি ঘিওর বাজারের টিন ব্যবসায়ী। উল্লেখ্য যে, গত সোমবার (২৩ জুন) সন্ধ্যায় ঘিওর উপজেলা সদরের মানিক কম্পিউটারের স্বত্বাধিকারী আলী আজম মানিকের সঙ্গে নাসিম ভূঁইয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাসিম ভূঁইয়া আলী আজম মানিকের দাড়ি ধরে টানাটানিসহ মারধর করেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। ভুক্তভোগী মানিক এ ঘটনার পরদিন গত মঙ্গলবার ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের পর থেকে নাসিম ভূঁইয়া পলাতক ছিলেন। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে ঢাকা জেলার আশুলিয়া থেকে আটক করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর