1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনের পাশে পলিথিনে মোড়ানো একটি শপিং ব্যাগের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ১১টায় কসবার মন্দভাগ রেলস্টেশনের দক্ষিণ পাশে এই ঘটনাটি ঘটে।
‎
‎স্থানীয়রা জানান, রাতে রেললাইনের পাশে একটি লাল শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে প্রথমে তারা বিষয়টি তেমন গুরুত্ব দেননি। পড়ে চার-পাঁচটি কুকুর ব্যাগটির কাছে চিৎকার করছিল। পরে স্থানীয় লোকজন কৌতূহলবশত ব্যাগটি খোলার চেষ্টা করেন। তখনই তারা দেখতে পান লাল শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের নিথর দেহ পড়ে আছে। বিষয়টি তারা সঙ্গে সঙ্গে স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি তখন আখাউড়া রেলওয়ে পুলিশকে জানান।
‎
‎খবর পেয়ে আখাউড়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করে। এ সময় আশপাশের শতাধিক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। গিয়ে দেখা যায়, রেললাইনের পাশে একটি শপিং ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহটি পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতকটির জন্ম আজই হয়েছে এবং জন্মের পরপরই কোনোভাবে ফেলে দেওয়া হয়েছে।
‎
‎তিনি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর