1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ফরিদপুরে চাঁদা না পেয়ে ভাঙচুর চালানো জেলা যুবদল নেতাকে বহিষ্কার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

ফরিদপুরে চাঁদা না পেয়ে ১৬টি মাহেন্দ্র ভাঙচুরের ঘটনায় জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে শহরের ওয়্যারলেস পাড়া থেকে লিমনকে গ্রেফতার করে পুলিশ।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মাসুদুর রহমান লিমনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়ভার দল নেবে না। যুবদলের সব স্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন বলেন, লিমনের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে শহরের গোয়ালচামট এলাকার ভাঙ্গা রাস্তার মোড়ে লিমনের নেতৃত্বে একটি গ্রুপ টেম্পু স্ট্যান্ডে চাঁদা দাবিতে তাণ্ডব চালায়। এতে ১৬টি মাহেন্দ্র ভাঙচুর করা হয় এবং কমপক্ষে ছয়জন আহত হন। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ লিমনসহ দুজনকে গ্রেফতার করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর