পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার আরেকজন সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়।
সোমবার (২০ এপ্রিল) ভোররাত আনুমানিক সাড়ে ৩টার সময় পাবনা সদর থানার একটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনুর রহমানের তত্ত্বাবধানে ডিবির দল এ অভিযান চালায়।
অভিযানকালে মোঃ অলি হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি পাবনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আরিফপুর হাজিরহাট এলাকার বাসিন্দা। এ সময় তার সহযোগী মোঃ শুভ ফকির (২৫) পালিয়ে যায়।
পুলিশ জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এর মধ্যে রয়েছে ৩টি বিদেশি ২২ বোর রিভলভার (যেগুলোতে “Made in Pakistan” লেখা রয়েছে), ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং ২ রাউন্ড তাজা গুলি। এছাড়াও দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অন্যান্য আলামতের মধ্যে রয়েছে দুটি মোবাইল ফোন—একটি Redmi Note 7 Pro এবং একটি Vivo Y16।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।