1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

পরীক্ষার অ্যাডমিট কার্ড না পেয়ে ১৩ পরীক্ষার্থীর সড়ক অবরোধ করে বিক্ষোভ

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে সারাদেশে এক যোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। কক্সবাজারের উখিয়ার একটি বিদ্যালয়ের ১৩ পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড না পেয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। তারা সকালে এসে বিদ্যালয়ের গেটে তালা দেখে কান্নায় ভেঙে পড়ে। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে এক স্কুলে এ ঘটনা ঘটে। ফলে বৃহস্পতিবার সকালে পরীক্ষা দিতে না পেরে তারা সড়ক অবরোধ করে। অভিযোগের বিষয়ে উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থীর অভিভাবক নুর আলম বলেন, আমার মেয়ের ফরম পূরণের টাকা দিয়েছি। সকালে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা। এখানে এসে দেখি স্কুল তালাবদ্ধ। প্রধান শিক্ষক পালাতক। এ বিষয়ে উখিয়া নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে একটি প্রতিষ্ঠানের ১৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না এমন অভিযোগ পেয়েছি কিছুক্ষণ আগে। স্কুলটির কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেছে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। পরে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, তারা চট্টগ্রাম বোর্ডে ফরম পূরণ করেনি। মূলত ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের জীবন নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের অভিভাবকরা আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর