1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারী আটক, ৩ মাসের কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

‎নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
‎
‎বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ অক্টোবর (বুধবার) রাতে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রেজোয়ান হোসেন (২৫) নামে এক চোরাকারবারীকে আটক করা হয়। তিনি ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মো. ইয়াসিন হোসেনের ছেলে।
‎
‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন (মামলা নং–০৩, তারিখ: ২৯ অক্টোবর ২০২৫)। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য সামগ্রীর সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।
‎
‎পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে মাদক, গরু পাচার ও অবৈধ সীমান্ত পারাপারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর