1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁ সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের অভিযোগ—সাংবাদিকতা ও কোচিং ব্যবসায় জড়িত শিক্ষকরা

সাইদুল ইসলাম হেলাল (নওগাঁ প্রতিনিধি)
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

নওগাঁ জেলায় এমপিওভুক্ত কয়েকজন শিক্ষক ও কর্মচারী সরকারি নীতিমালা লঙ্ঘন করে সাংবাদিকতা ও কোচিং ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন—এমন অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট।

সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসক বরাবর দেওয়া আবেদনে সংগঠনটি উল্লেখ করে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা পেশাগত দায়িত্বের বাইরে সাংবাদিকতা বা কোচিং ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। নীতিমালার ১১.১৭ (ক) ধারা অনুযায়ী বিষয়টি স্পষ্টভাবে নিষিদ্ধ।

তবে অভিযোগে বলা হয়, নওগাঁ জেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন শিক্ষক ও কর্মচারী ওই নীতিমালা অমান্য করে নিয়মিত সাংবাদিকতা ও কোচিং কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

আবেদনে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—
রানীনগর মহিলা কলেজের প্রভাষক বেলায়েত হোসেন (একাধিক গণমাধ্যমে কর্মরত), একই কলেজের শিক্ষক রায়হান আলম, নওগাঁ সদর ফয়েজ উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক মীর মোশাররফ হোসেন জুয়েল, মান্দা কলিম উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাদ আলী এবং মান্দা মহানগর কলেজের প্রভাষক আনোয়ারুল ইসলাম রানা, যিনি নিজস্ব কোচিং সেন্টার পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া জেলা স্কুল, কেডি স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষক সাংবাদিকতা ও কোচিং কার্যক্রমের সঙ্গে জড়িত বলেও অভিযোগে দাবি করা হয়।

নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সভাপতি মো. সাদেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাহমুদুন নবী বেলাল অভিযোগে বলেন, এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর