1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁ কোর্টের সামনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, ট্রাক্টরসহ চালক আটক

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৫০ বার পঠিত

নওগাঁ সদর কোর্টের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক চালককে ট্রাক্টরসহ গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ।

গতকাল রোববার (০৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে নওগাঁ সদর কোর্টের সামনে প্রধান সড়কে একটি ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী আলী হাসান সরদার (৩৮)। পরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আলী হাসান সরদার নওগাঁর রানীনগর সহকারী জজ আদালতে নিম্নমান সহকারী পদে কর্মরত ছিলেন। ঘটনার পর পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনার পরপরই নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘাতক চালককে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাক্টরসহ চালক পালিয়ে যাওয়ায় নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পরে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে ঘাতক চালককে শনাক্ত করা হয়।

এরপর সদর থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে আজ সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে নওগাঁ জেলার দাদুকান্দি হিন্দুপাড়া এলাকার বাসিন্দা সত্যেন কুমার (৩৪), পিতা—মৃত চিরঞ্জনকে পালিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর