1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগে ডিবির হাতে যুবক আটক

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পঠিত

নওগাঁ শহরে এক স্কুলছাত্রীকে ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগে মো. গোলাম মোস্তফা ওরফে রাব্বি (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতার হওয়া রাব্বি জেলা নগরীর কাদোয়া (উত্তরপাড়া) এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ শহরের একটি স্বনামধন্য বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় মোটরসাইকেলযোগে আসা এক যুবক তার পথরোধ করে শ্লীলতাহানির উদ্দেশ্যে শরীরে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর ওই ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়ে এবং আতঙ্কে স্কুলে যেতে অনীহা প্রকাশ করে।

ঘটনার বিষয়টি জানার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে জেলা গোয়েন্দা শাখাকে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন।

এরপর ডিবি পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় শহরের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে প্রথমে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করে। পরে অভিযুক্তের পরিচয় নিশ্চিত হয়ে মঙ্গলবার মধ্যরাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় ঘটনার সঙ্গে ব্যবহৃত মোটরসাইকেল এবং অভিযুক্তের পরিহিত শার্ট জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া, অতীতেও সে স্কুলছাত্রীদের ইভটিজিং ও অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শের মতো অপরাধে জড়িত ছিল বলে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “সড়কে ইভটিজিং কিংবা স্কুলছাত্রীদের শ্লীলতাহানির মতো অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অপরাধীদের কঠোর হাতে দমন করা হবে।”

এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় স্থানীয় সচেতন মহল আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেছে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর