1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন, অতিরিক্ত মাদক সেবন ও স্থানীয়দের মারধরে স্বামীর মৃত্যু!

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৭২ বার পঠিত

নওগাঁয় মাদকাসক্ত হয়ে নিজ ঘরে স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার মতো এক অমানবিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদক সেবন ও গ্যাস ট্যাবলেট খাওয়ায় ও স্থানীয়দের মারধরের কারণে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিযুক্ত স্বামী মারাও গেছেন। গতকাল বুধবার (২৮ মে) রাত ৯টার দিকে শহরের আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের দুবলহাটি গ্রামের মোহাম্মদ বাবুরের ছেলে সুমন। তিনি পেশায় একজন গৃহনির্মাণ শ্রমিক ছিলেন।

স্থানীয় এলাকাবাসী এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৩/৪ বছর আগে শহরের আনন্দনগর এলাকার আব্দুস সামাদের মেয়ে মরিয়ম (২৪) এর সঙ্গে সুমনের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই সুমন তার স্ত্রীর সঙ্গে আনন্দনগর এলাকায় শ্বশুর বাড়িতে থাকতেন। সুমন বিভিন্ন সময় নেশাগ্রস্ত হয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাঁটি করতেন এবং স্ত্রীকে সাংসারিক কোনো খরচ দিতেন না। বুধবার (২৮ মে) রাতে সাড়ে ৮টার দিকে মাদকাসক্ত হয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাঁটি করেন। ঝগড়াঝাটির একপর্যায়ে হাসুয়া দিয়ে স্ত্রীর গলা এবং হাতে কোপ দেন। এতে তার স্ত্রীর বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় ও থানা পুলিশের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মরিয়মের  অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্যদিকে স্বামী সুমন মাদক ও নেশা জাতীয় গ্যাস ট্যাবলেট খাওয়ায় এবং স্থানীয়দের মারধরে শিকার হয়ে অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে ২৫০ শয্যা নওগাঁ সদর হাসপাতালে সে মৃত্যুবরণ করে।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ওই নারীর স্বামী নেশা ও গ্যাস বড়ি খাওয়াতে এবং জনগণের মারধরে মারা যায়। সুমনের মাথায় আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় সুমন মৃত্যুবরণ করেন। মরিয়মের হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। সুমনের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ যোগাযোগ করেনি। মরদেহ নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রয়েছে। পরিবারের লোকজন যোগাযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় এসে লিখিত অভিযোগ করেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর