1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মহিলা নেত্রী সুইটি গ্রেফতার

শরীফ রিমন, ঢাকা
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মূল আয়োজক মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্রে জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৪ ঘটিকায় রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি দল। গ্রেফতারকৃত নাহিদা নূর সুইটি ওই ঝটিকা মিছিলের মূল পরিকল্পনাকারী ও আয়োজক।

গ্রেফতারকৃত সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্য। এছাড়া সে কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কাফরুল থানা ৯৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক।

‎ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সুইটি এবং মিছিলে অংশগ্রহণকারী অন্যান্যরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। তারা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। এ ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আরও নয়জনকে ইতোমধ্যে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত নাহিদা নূর সুইটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ডিবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর