1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের চেকপোস্টে দুজনের মৃত্যু— উদ্ধার না করে পুলিশের পলায়ন

মোঃ আবু বকর সিদ্দিক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের সার্কিট হাউজ মোড় এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টার সময় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার না করে ঘটনাস্থল ত্যাগ করেন—এমন অভিযোগকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ বক্স ও একটি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার সার্কিট হাউজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পোলাডাঙ্গা এলাকার শাহ আলুমের ছেলে রিফাত এবং জোড়বাগান এলাকার আশরাফুল ইসলামের ছেলে সোহাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, সার্কিট হাউজ মোড়ে জেলা ট্রাফিক পুলিশ গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করছিল। এ সময় মোটরসাইকেলযোগে শহরের দিকে যাওয়ার পথে রিফাত ও সোহাগকে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা। তবে তারা থামার পরিবর্তে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন।

একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে মহাসড়কে চলাচলরত একটি ট্রাকের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিফাত মারা যান। গুরুতর আহত অবস্থায় সোহাগকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার বিকেল ৩টা ৫৮ মিনিটে সার্কিট হাউজ মোড় এলাকায় ৫–৬ জন পুলিশ সদস্য একটি পিকআপ ভ্যানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলকে থামতে সংকেত দিলে সেটি না থেমে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। একজন পুলিশ সদস্য মোটরসাইকেলটি ধরার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে ছিটকে পড়েন। এরপর পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার না করে দ্রুত পিকআপ ভ্যানে করে ঘটনাস্থল ত্যাগ করেন—এমন দৃশ্য ফুটেজে দেখা যায়।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাফিক পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে শহরের শান্তিমোড় ও বিশ্বরোড এলাকায় অবস্থিত ট্রাফিক পুলিশ বক্স এবং একটি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালায়। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলসহ বিভিন্ন আসবাবপত্রে আগুন দেওয়া হয়। ফলে সোনামসজিদ–চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং শহরে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ গণমাধ্যমকে জানান, বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধের কারণে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর