1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের ওপর বোমা হামলা, আহত- ৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের ওপর অতর্কিতভাবে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ওই ইউপি চেয়ারম্যানসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে জেলার সদর উপজেলার বারঘরিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, লালচাঁদ, নাজমুল হক, সাকিম আলি এবং সিহাব। তাদের সবার বাড়ি বারঘরিয়ায়। স্থানীয়রা জানায়, ঘটনার সময় আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট ছেড়ে অনেকেই ছুটোছুটি শুরু করে। রাকিব নামে স্থানীয় একজনের সঙ্গে বারঘরিয়া ইউপি চেয়ারম্যান হারুনের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তাদের ওপর ৭/৮টি ককটেল বিস্ফোরণ করা হয়। এক পর্যায়ে হারুন চেয়ারম্যানকে পিটিয়ে তার বাম হাত ভেঙে দেওয়া হয়। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতালের চিকিৎসক মো. আনোয়ারুল মামুন জানান, চেয়ারম্যান হারুনসহ ৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে চেয়ারম্যানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমানের বলেন, ৪টি ককটেল বিস্ফোরণসহ আহত হয়েছেন তিন জন। হামলাকারীদের মধ্যে রাকিব ও মোঃ আলীসহ বেশ কয়েকজন রয়েছেন। তাদের আটকের জন্য অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর