1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে আটকে গিয়ে পুলিশ অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭৬ বার পঠিত

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটকের দাবিতে একটি ভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় অভিযুক্তকে আটক করতে গিয়ে একপর্যায়ে পুলিশকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে নগরীর বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকার আবু জাফর রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত যুবক একটি ভবনের ভেতরে অবস্থান নেয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ভবনটি ঘিরে ফেলে এবং তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করার চেষ্টা চালায়। তবে উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে রাখে এবং অভিযুক্তকে বের করে আনার জন্য চাপ সৃষ্টি করে।

তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলিশ অভিযুক্তকে উদ্ধার বা আটক করতে পারেনি বলে জানা গেছে।

এদিকে ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসেইন মোহাম্মদ কবির ভুঁইয়া জানান, শিশুটিকে চিকিৎসার জন্য ওসিসিতে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি বলেন, স্থানীয় লোকজন অভিযুক্ত যে ভবনে অবস্থান করছে বলে ধারণা করছে সেটি ঘেরাও করে রেখেছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এদিকে, এর আগের দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হওয়ার ঘটনায় এবং রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করে মস্তক আলাদা করার ঘটনায় সারাদেশেই চাঞ্চল্য তৈরি হয় এবং ব্যাপক উদ্বেগ আর ক্ষোভের সৃষ্টি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর