1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে গু*লি করে হ*ত্যা

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৪২ বার পঠিত

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে জানে আলম (৫০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধা ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিকদারবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সন্ধ্যার সময় জানে আলম নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জানে আলম পূর্ব গুজরা ইউনিয়নের শিকদার ঘাটা এলাকার মৃত হামদু মিয়ার ছেলে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয়দের ধারণা, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। জানা গেছে, তিনি সম্প্রতি একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ শেষে মুক্তি পান। রাজনৈতিকভাবে তিনি রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, গত ১৬ মাসে রাউজান উপজেলায় মোট ১৯টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে ১৩টি ছিল রাজনৈতিক সহিংসতাজনিত। একই সময়ে গুলি বিনিময়ের অন্তত ৩২টি ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর